Sunday, August 31, 2025

বাঁচতে হলে লড়াই কর

যেদিকে তাকাই অন্ধকার
সবই যেন ফাঁকা,
নিজেকে লাগছে অসহায়
একেবারেই একা।

দুরু দুরু কাঁপছে বুক
অজানা কোন শঙ্কায়,
প্রাণটা বুঝি বেড়িয়ে যাবে
হঠাৎ এক ঝটকায়।

তবুও আমি থেমে নেই
চলেছি সামনে এগিয়ে,
মানব না হার কোন দিন
যাব না পিছু পালিয়ে।

আসুক বাঁধা আসুক ঝড়
লড়াই করব জীবন ভর,
মরতে হলেও বলব আমি
বাঁচতে হলে লড়াই কর।

আমার রুহি

কি নামে যে ডাকি তোমায়, তা নিয়েই ভাবছি,
হৃদয়ের গহীনে নানা নাম জপছি,
জারা, ইরা, নুরা কত যে নামের বাহার,
নামের মাঝেই রয়েছে হৃদয়ের আহার
তুমি আমার জীবন সাথী, পরকালেও রবে,
ভালবাসি বলেই তো, সদা সাথী হবে,
দুটি দেহ, দুটি রুহ সহ অবস্থান
ভালবেসে তোমায় আমিরুহিদিলাম নাম
রুহি অর্থ- আমার রুহ, আমার আত্মা,
আমার অস্তিত্ব, আমার জান